সাধারণ তথ্য ও সহযোগিতা

পণ্য ক্রয়:

মেটিভেশন প্লাস-এ পণ্য ক্রয়ের জন্যে শুরুতে একবার আপনাকে আমাদের অনলাইন স্টোরে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। যা পরবর্তি আর কখনো করার প্রয়োজন হবে না।

যে কোন অর্ডার মেটিভেশন প্লাস-এর অনুমোদন সাপেক্ষে ক্রেতাকে নিশ্চিত করা হয়ে থাকে। কোন অর্ডার প্রদান করার পর সেটি আর বাতিল করার সুযোগ থাকে না।

পণ্য মূল্য:

সকল মূল্য বাংলাদেশি মুদ্রা (টাকা) মূল্যমানের। সার্বিক বিবেচনায় যে কোন পণ্যের মূল্য প্রয়োজন অনুযায়ী মেটিভেশন প্লাস পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

ডেলিভারি পলিসি:

ঢাকা মহানগরীর দুটো সিটিকর্পোরেশন এলাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারির সুযোগ রয়েছে। ঢাকার বাইরে ডেলিভারির জন্য পূর্ণ পণ্য মূল্য অগ্রিম পরিশোধের ভিত্তিতে অর্ডার কনফার্ম করা হয়ে থাকে। মেটিভেশন প্লাস-এর নিজস্ব কোনো ডেলিভারি সার্ভিস নেই। ঢাকায় পাঠাও-কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেয়া হয় এবং ঢাকার বাইরে পাঠাও অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্যবহার করা হয়ে থাকে।

পণ্য মূল্য অগ্রিম পরিশোধ সাপেক্ষে ডেলিভারি ব্যয় মোটিভেশন প্লাস – বহন করে থাকে। অন্যথায় ডেলিভারি ব্যয় ক্রেতাকে বহন করতে হয়।

ডেলিভারি পলিসি:

ঢাকা মহানগরীর দুটো সিটিকর্পোরেশন এলাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারির সুযোগ রয়েছে। ঢাকার বাইরে ডেলিভারির জন্য পূর্ণ পণ্য মূল্য অগ্রিম পরিশোধের ভিত্তিতে অর্ডার কনফার্ম করা হয়ে থাকে। মেটিভেশন প্লাস-এর নিজস্ব কোনো ডেলিভারি সার্ভিস নেই। ঢাকায় পাঠাও-কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেয়া হয় এবং ঢাকার বাইরে পাঠাও অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্যবহার করা হয়ে থাকে।

পণ্য মূল্য অগ্রিম পরিশোধ সাপেক্ষে ডেলিভারি ব্যয় মোটিভেশন প্লাস – বহন করে থাকে। অন্যথায় ডেলিভারি ব্যয় ক্রেতাকে বহন করতে হয়।

ডেলিভারির সময়সীমা ও অন্যান্য প্রসঙ্গে:

ঢাকা শহর এর ভেতরে অর্ডার প্রদান করার ২৮ থেকে ৭২ কর্ম ঘণ্টার মধ্যে ডেলিভারি দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। উল্লেখিত সময় মেটিভেশন প্লাস-এ অর্ডার অনুমোদনের সময় থেকে গননা করা হয়। ঢাকার বাইরে ডেলিভারির সময় সুন্দরবন বা পাঠও-কুরিয়ার সার্ভিসের স্ট্যান্ডার্ড ডেলিভারি সময় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ঢাকার বাইরে সাধারণত ৩-৫ কর্ম দিবসের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়ে থাকে। প্রাকৃতিক ও রাজনৈতিক দুর্যোগে ডেলিভারি সময় প্রলম্বিত হতে পারে।

ত্রুটিপূর্ণ পণ্য ফেরত প্রসঙ্গে:

মেটিভেশন প্লাস- সর্বোচ্চ মান যাচাইয়ের পর ক্রেতার কাছে পণ্য পাঠিয়ে থাকে। তবু আপনার ক্রয়কৃত পণ্যে যদি কোন ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়, সঙ্গে সঙ্গে আমাদের সাপোর্ট ডিপার্টমেন্টে তা অবহিত করুন। এ জন্যে পণ্যটি খোলার আগে সঠিক স্থানে পরিষ্কার আলোয় মোবাইল ফোন বা যে কোন ক্যমেরা রেখে আনকাট্ আনবক্সিং ভিডিও রেকর্ড করুন এবং সমস্যা পেলে ভিডিওতে তা চিহ্নিত করে ভিডিওটি পাঠিয়ে, (প্রয়োজনে ছবি তুলে সমস্যাটি চিহ্নিত করে ভিডিও এবং ছবি সংযুক্ত করে) আমাদের অবগত করুন। আমরা একই পণ্যের যোগান থাকা সাপেক্ষে সেটি অথবা একই মানের ও সমমূল্যের পণ্য আপনার কাছে সম্পূর্ণ নতুন আরেকটি পাঠাতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে পরিবর্তিত পণ্য ডেলিভারির জন্য কোন ডেলিভারি চার্জ সংযুক্ত হবে না। একই পণ্যের যোগান না থাকলে আপনি চাইলে সমমূল্যের ভিন্ন পণ্য অর্ডার করতে পারবেন অথবা সম্পূর্ণ মূল্য ফেরত পেতে পারবেন। আপনার সন্তুটি আমাদের কাছে সব থেকে দামী। তবে ফ্রি রিটার্ন এর সুযোগ পেতে পণ্য ক্রয়ের তারিখ থেকে সর্বোচ্চ দশ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য সহ আপনার সমস্যাটি অবহিত ও লিপিবদ্ধ করতে হবে। আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অতি দ্রুত এর সমাধান দিয়ে থাকি।

ত্রুটিপূর্ণ না হলে অর্ডারকৃত কোন পণ্য ফেরত নেয়া হয় না।

যদি সাইজ বড় ছোট হওয়ার কারণে পণ্য বদলে নিতে ফেরত পাঠাতে চান, এ ক্ষেত্রে প্যাকেট ও পণ্য অক্ষত, অব্যবহৃত এবং একই অবস্থায় থাকা সাপেক্ষে বদলে দেয়া হয়ে থাকে। এ ক্ষেত্রে কুরিয়ার ব্যয় ক্রেতাকে বহন করতে হবে।

স্বত্ব:

মেটিভেশন প্লাস- তার পণ্যের আইডিয়া সহ সকল লেখা, ডিজাইন, আর্ট ও অন্যান্য নকশার একমাত্র স্বত্বাধিকারী। মেটিভেশন প্লাস- এর সকল ডিজাইন বা শিল্পকর্ম বাংলাদেশ সরকার প্রণীত কপিরাইট আইন অনুযায়ী নিবন্ধনকৃত। মেটিভেশন প্লাস- এর কোনো ডিজাইন হুবহু, বিকৃত বা আংশিক নকল/ বিকৃত করে উপস্থাপন, খুচরা বা পাইকারি বিক্রয় অথবা যে কোনো প্রকার পাবলিক ব্যবহার যার কারনে মেটিভেশন প্লাস- আর্থিক ক্ষতি গ্রস্থ হতে পারে, এমন সকল কার্যাবলী আইনত দণ্ডনীয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কপিরাইট আইনের সরাসরি লঙ্ঘন। এমতাবস্থায় মেটিভেশন প্লাস- যে কোন প্রকার আইনগত ব্যবস্থা গ্রহনের অধিকার সংরক্ষণ করে।

আমাদের সঙ্গে যোগাযোগ করুন:

ক্রেতাগণ নিম্নের যে কোন একটি উপায়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেনঃ

মোবাইল নাম্বারঃ +8801763602062 – বাংলাদেশ সময় সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত, সাধারণত সরকারি ছুটি ও শুক্রবার ছাড়া সব কর্ম দিবসে। বিশেষ প্রয়োজনে এ দিনগুলোতেও আমরা আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো।

ইমেইলঃ [ admin@motivationpluss.com ] অথবা [ motivationplusss@gmail.com ]

অথবা, সরাসরি মেটিভেশন প্লাস- এর অফিসিয়াল ফেইসবুক পেইজে মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। পেইজ লিংক-

অথবা, মোটিভেশন প্লাস-এর কন্টাক্ট পেজে আপনার প্রয়োজন লিখে যোগাযোগ করতে পারেন।

ক্রেতার সঙ্গে একটি ইতিবাচক ও হৃদ্ধতাপূর্ণ সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য।

পণ্য পরিবর্তনের জন্য আপনার পণ্যের ভিডিও সহ সমস্যা লিখে পাঠান।

Error: Contact form not found.

আমাদের লক্ষ্য: ইতিবাচক চর্চায় সুন্দর পৃথিবী

তেলের পরে প্রকৃতি ও পরিবেশের জন্যে ক্ষতিকারক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিল্প টি-শার্ট শিল্প। এ ক্ষতি কমানোর অন্যতম প্রধান উপায়, জৈব পদ্ধতিতে তুলা চাষ ও এ হতে উৎপাদিত সুতায় প্রতিটি ধাপে পরিবেশ বান্ধব উপায় মেনে টি-শার্ট প্রস্তুত করা এবং ব্যবহারকারীদের এ ধরনের টি-শার্ট কিনতে ও পরতে উদ্বুদ্ধ করা। আমরা আরেকটু এগিয়ে, টি-শার্টের চিত্রণে সুস্পন্দ যুক্ত করে একে সব দিক থেকে ইতিবাচক করার প্রচেষ্টা নিয়েছি। একই সঙ্গে আপনার ফ্যাশন সচেতনতা ও স্বাচ্ছন্দকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এ কথা নির্দিধায় বলা যায় যে, মোটিভেশন প্লাসের টি-শার্টগুলো পরলে আপনাকে সুন্দর দেখাবে, আপনার জীবনে ইতিবাচক আবহ তৈরী করবে শুধু তাই নয়, আপনার সার্বিক সাফল্যে সহযোগীও হবে।