সুখ একটি পছন্দ। যিনি সুখ নির্বাচন করেন, কোন কিছু বা কেউই তাকে দুঃখী বা অসুখী করতে পারে না। সুখ মানে, শুধু আত্ম-সুখ নয়। সব কাজে সবার সুখী হওয়ার সংযোগ রক্ষা করাই প্রকৃত সুখের অনুশীলন। জীবনের সকল ক্ষেত্রে শুভ চর্চার মাধ্যমে, সুখ, আনন্দ এবং শান্তির স্বাভাবিক প্রবাহ বহমান রাখা যায়।
আনন্দের সহজ উৎস হল পরিবার। জীবনের সব থেকে কঠিনতম সময়েও পরিবারের সদস্যদের সঙ্গে একাত্ব হয়ে সুখ ও আনন্দের প্রাচুর্য খুঁজে পাওয় যায়। সুখ আর আনন্দের সর্বোচ্চ স্তরে আছে শান্তি।
শান্তির একটি সাধারণ উৎস প্রকৃতি। এর প্রধানতম উৎস্য, যার যার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্রষ্টার সঙ্গে একাত্ব হওয়া। প্রকৃতির কাছে যান। সৃষ্টির সৌন্দর্য ও বিশালতায় স্রষ্টাকে অনূভব করুন। প্রার্থনায় একাত্ব হউন। নিজের পরিবারের সঙ্গে গুণগত সময় ব্যয় করুন। এ কাজগুলো আপনাকে সুখ, আনন্দ ও শান্তি দেবে। ফলস্বরূপ, সকল বাধা অতিক্রম করে সাফল্যের লক্ষ্যে এগিয়ে যেতে আপনার সাহস, শক্তি ও প্রেরণা অটুট থাকবে। নিজেকে এই বলে প্রেরণা দিন যে-
খুশি থাকা আমার পছন্দ, আমি সবসময় সুখী। আনন্দ ও শান্তি আমার হৃদয়ের সুবাস।
দিনের মূলভাব হিসেবে সুখ, আনন্দ ও শান্তি শব্দ তিনটিকে চেতনায় গ্রহণ করে টি-শার্টটি পরিধান করুন। এটি সারাদিন আপনাকে সুখ, আনন্দ ও শান্তির ধারা প্রবাহমান রেখে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে উৎসাহ যোগাবে। বার বার মনে করিয়ে দেবে, আপনার মনে রাখার প্রচেষ্টা ছাড়াই।
আমাদের প্রকৃত সত্ত্বা, আনন্দময় নীরব সাক্ষী হয়ে আমাদের চেতনার মধ্যে সদা জাগ্রত। নীরবতাই তাকে উপলব্ধি করার একমাত্র উপায়। নীরবতা শুধু শরীরে নয়। শরীর, মন, বুদ্ধি ও অহংকার সব দিক থেকে নীরব হতে পারলে তবেই তাকে প্রকৃত নীরবতা বলে। মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি বলেছেন, ”নীরবতাই ঈশ্বরের ভাষা। বাকী সব দুর্বল অনুবাদ।” আমরা আমাদের শরীর নই, মন নই, বুদ্ধি নই, এমনকি অহংকারও নই। এ এক সরল সত্য উপলব্ধি। এখানে কোন কিছুর অভাব নেই। এটা সব সময় পূর্ণ। তাই সফল হতে, প্রতিদিন কিছু সময় নীরব হয়ে নিজের সত্ত্বার সঙ্গে একাত্ব হওয়া উচিৎ।

অল্পে সন্তুষ্টি থকালে পারলে সুখ ধরা দেয়। সুখ অধরা থাকে যদি আর ওচাই, আর চাই করে মন।
একদম সঠিক বলেছেন। তবে আরো বেশি চাওয়া মনের স্বাভাবিক প্রবৃত্তি। চাওয়া আছে বলেইতো জীবন এগিয়ে চলেছে। তাই আমার ধারনা মনের এই আরো চাওয়াকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া উচিৎ। সুখ ও সাফল্য একই নদীর দুটি ধারা। তাই সুখী হতে কাম্য কর্মে নিয়োজিত থেকে নিজের যা আছে ও না চাইতে প্রকৃতি প্রতিমূহূর্তে আমাদের যা দান করে চলেছে তার জন্যে মনের মধ্যে কৃতজ্ঞতা ধারণ করে সাফল্য অর্জনে লেগে থাকা উচিৎ।
আপনার মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আপনার এ ভালোবাসাপূর্ণ সহযোগিতা অব্যহত থাকবে এবং মোটিভেশন প্লাসের সাফল্যের সঙ্গী হবে।