কাজ শুরু করা মানে যাত্রা শুরু করা। তবে যাত্রা শুরু করা উচিৎ পর্যাপ্ত জ্বালানি নিয়ে। যখন কেউ আশা নিয়ে তার যাত্রা শুরু করতে পারে ও কল্পনায় তার ভবিষ্যৎ সাফল্যকে দেখতে পারে, তখন লক্ষ্যে পৌঁছুনোর জন্যে তার যথেষ্ট জ্বালানি থাকে। আশা মানে জয়ের পক্ষে শতভাগ আস্থা। যেখানে আস্থা আছে, সেখানে ব্যর্থ চিন্তার কোনো স্থান নেই। আশা ও বিশ্বাস মানুষের স্বাভাবিক কল্পনা শক্তির বিকাশ ঘটায়। যা বর্তমান সময়ে ভবিষ্যত সাফল্যকে কল্পনায় দেখাতে পারে। সাফল্যের কল্পনা সাফল্য যাত্রায় সঠিক জ্বালানি। নিজেকে এই বলে প্রেরণা দিন যে-
লক্ষ্যে পৌঁছুতে আমি প্রতিনিয়ত ইতিবাচক পদক্ষেপ নিচ্ছি। আমি দৃঢ়ভাবে আশাবাদী। নিজেকে সফল কল্পনা করার মতো আমার একটি সুস্পষ্ট অন্তর্দৃষ্টি আছে, যা আমাকে প্রতি পদক্ষেপে প্রেরণা যোগায়।
দিনের মূলভাব হিসেবে ইতিবাচক উদ্যোগ, আশা এবং কল্পনা শব্দ তিনটিকে চেতনায় গ্রহণ করে টি-শার্টটি পরিধান করুন। এটি সারাদিন আপনাকে আশা ও কল্পনায় উদ্বুদ্ধ হয়ে ইতিবাচক উদ্যোগ নিতে ও লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে প্রেরণা ও উৎসাহ যোগাবে। বারবার মনে করিয়ে দেবে, আপনার মনে রাখার প্রচেষ্টা ছাড়াই।
নিজের সাফল্যের দৃশ্যগুলো যতখানি সম্ভব সুস্পষ্টভাবে কল্পনা করার চেষ্টা করুন। আপনার সফল কল্পনার প্রতিটি দৃশ্য আপনার কাজগুলোকে আরও উৎসাহের সঙ্গে করার জন্য শক্তি যোগাবে। এটি পদক্ষেপ গ্রহণ এবং যে কোনো ঝুঁকি কাটিয়ে উঠে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্যে আপনার যুক্তিবাদী মনকে অনুপ্রেরণা দেবে। আর নেতিবাচক ভাবনার বিরুদ্ধে লড়তে প্রয়োজনীয় শক্তির যোগান দেবে। তবে, শুধু বসে বসে ভাবলে চলবে না। করবো করবো করলে হবে না। শুরু করুন; আজই। চলার পথে সব সময় কল্পনা করুন আপনি কী অর্জন করতে চলেছেন? এ অর্জন আপনাকে নিজের ও সমাজের কাছে কতটা সার্থক করে তুলবে? কতটা তৃপ্তি আপনি অর্জন করতে চলেছেন? কতটা আকর্ষণীয় উপায়ে এটা উদযাপন করা যায়; এ নিয়ে পরিকল্পনায় মনকে ব্যস্ত রাখুন। এভাবে ইতিবাচক ভাবনা লক্ষ্য অর্জনে আপনাকে কর্মচঞ্চল করে তুলবে। পথ যত কঠিনই হউক, এগিয়ে যাওয়ার সাহস ও শক্তি যোগাবে। যাত্রাকে সহজ করে দেবে। লক্ষ্য অর্জন সুনিশ্চিত করবে। লক্ষ্যে স্থির থেকে, জয়ী হবার সুস্পষ্ট কল্পনা মনে নিয়ে, শত ভাগ আস্থা ও বিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে, সাফল্য সময়ের ব্যাপার মাত্র। সৎ উদ্দেশ্য, তা অর্জনের পূর্ণ আশা, সুস্পষ্ট কল্পনাশক্তির সংযোগে অনুপ্রাণিত পদক্ষেপ নিয়ে দৃঢ়তার সঙ্গে চলতে শুরু করুন। পথে নামলেই পথের দিশা মিলবে।

প্রত্যাশা আর স্বপ্ন ছাড়া মানুষ মানুষ হিসাবে বাঁচতে পারে না। এপিজে আবুল কালাম বলেছেন, রাতে ঘুমের মধ্যে যেটা দেখি ওটা স্বপ্ন না। স্বপ্ সেটাই যা আপনাকে ঘুমাতে দেয় না।