You are currently viewing সততা, ভালবাসা ও আবেগ

সততা, ভালবাসা ও আবেগ

সাফল্য অর্জনে চিন্তা ও কাজে সততা প্রয়োজন। যে চিন্তা ও কর্মে সৎ, এমন মানুষই প্রকৃত সৎ মানুষ। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন, “সততা সর্বোত্তম নীতি।” সৎ মানুষ কখনো মিথ্যার ভয় পায় না। কারণ সৎমানুষ একে অপরের সততা দ্বারা প্রভাবিত হন বলে মিথ্যা তাকে ভীত করতে পারে না। সততা বিশ্বাসের জন্ম দেয়। আর বিশ্বাস সাফল্য লাভ সহজ করে তোলে। সৎ মানুষের জীবন হয় সহজ। সব পরিস্থিতিতে খোলা মনের সৎ যোগাযোগ, আত্মশক্তিকে জাগ্রত করে। এই শক্তি সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য প্রকৃতির অসীম শক্তির সহজ সংযোগ ঘটায়। “নিজেকে ও নিজের কাজকে ভালোবাসুন। আপনার চারপাশের সবাইকে ভালবাসুন। বিশ্বকে ভালবাসুন। ভালোবাসার চেয়ে শক্তিশালী আর কিছু নেই। ” -দীপক চোপড়া। কাজকে ভালোবাসা, সততার অংশ। আমরা যা অর্জন করতে চাই, সে কাজটিকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। ভালবাসা আবেগ-এর শক্তি দেয়। সততা, ভালবাসা ও আবেগের শক্তি একত্রিত হলে অসীম সম্ভাবনার সহজ সংযোগ ঘটে। তখন আর অসম্ভব বলে কিছু থাকে না। নিজেকে এই বলে প্রেরণা দিন যে-

আমি চিন্তা ও কর্মে সৎ। আমি আমার কাজকে ভালোবাসি; আমি নিজেকে ও সমগ্র বিশ্বকে ভালোবাসি। আমি আমার স্বপ্ন জয়ে শক্তিশালী আবেগ অনুভব করি।

দিনের মূলভাব হিসেবে সততা, ভালবাসা ও আবেগ  শব্দ তিনটিকে চেতনায় গ্রহণ করে টি-শার্টটি পরিধান করুন। এটি সারাদিন আপনাকে সততা, ভালবাসা ও আবেগের সঙ্গে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে। বার বার মনে করিয়ে দেবে, আপনার মনে রাখার প্রচেষ্টা ছাড়াই।

This Post Has One Comment

  1. কুমার প্রীতীশ বল

    ভালোবাসা মানুষকে সৎ করে, সততার জন্ম দেয়। আবেগাপ্লতু করে। প্রতিটি লেখা অনুপ্রেরণামূলক

Comments are closed.